রবিবার, ২৮ জুন ২০২৬

চন্দনাইশে মাদ্রাসার সুপারপদে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারপদে স্বজনপ্রীতি করে অবৈধভাবে দেওয়া নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে পাঠানদন্ডী ও পূর্ব কানাইমাদারীর এলাকাবাসি, মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কামাল উদ্দিন, হেলাল মেম্বার, শাহাব মিয়া মেম্বার, অভিভাবক সদস্য ডাঃ ফজল করিম, নুরুল ইসলাম,সাবেক অভিবাভক সদস্য সোলাইমান, মোহাম্মদ জয়নাল, সিহাব সাকিব প্রমুখ। এতে উপস্থিত বক্তারা বলেন, নিয়োগ বোর্ডের যোগসাজশে নাম মাত্র পরীক্ষা নিয়ে সুপার হিসাবে মোরশেদুল হককে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন  মাধ্যমিক শিক্ষা অফিসার। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে নামমাত্র এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায়। তাই এই অবৈধ নিয়োগ বাতিল করে নীতিমালার আলোকে অধ্যক্ষ নিয়োগ করে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার স্বার্থে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, তিনি একজন বিতর্কিত ব‍্যক্তিকে নিয়োগ দেওয়ায় অভিভাবক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, অবিলম্বে এই সুপারের নিয়োগ বাতিলপূর্বক নুতন সুপার নিয়োগের দাবি জানান তারা। অন‍্যথায় তাদের ছেলে সন্তানদের অত্র মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে অন‍্যত্র ভর্তি করাবেন বলে জানান তারা।

এ ব‍্যাপারে যোগাযোগ করা হলে মাদ্রাসা ম‍্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কমরউদ্দিন সবুর বলেন, সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে এবং স্বচ্ছতার সাথে পরীক্ষায় প্রথম হওয়া মোহাম্মদ মোরশেদুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কারও কোন ব‍্যক্তিগত হস্তক্ষেপ নেই বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...