বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ফ্যাশন আর পোশাকের ব্যাপারে খুব সতর্ক সুহানা

বিনোদন ডেস্ক

কালো রঙের মিনি ড্রেস। কাঁধে সরু স্ট্র্যাপ। পোশাকের সঙ্গে মানানসই উঁচু হিলের জুতা। হাতে সোনালি ডিজাইনার ব্যাগ। এই বেশভূষায় মুম্বাইয়ের এক তারকাখচিত ইভেন্টে ক্যামেরার সামনে ধরা পড়লেন শাহরুখ খানের কন্যা সুহানা খান।

তারকা কন্যার ফ্যাশন স্টেটমেন্ট হোক কিংবা প্রেমজীবন, সব নিয়েই আলোচনা তুঙ্গে। স্টাইলের ক্ষেত্রে মা গৌরী খানকে ফলো করেন সুহানা। পোশাকের ব্যাপারেও খুব সতর্ক।

সুহানা খান একটি বডি-কন কালো পোশাক পরে মুম্বাইয়ে বেরিয়েছিলেন। যার মধ্যে অনেকেই নব্বইয়ের দশকের ছোঁয়া খুঁজে পেয়েছেন। সুহানার হাতের মূল্যবান ধাতব ব্যাগ তার পার্টি ফ্যাশনকে নিখুঁত করে তুলেছিল।

শনিবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের জন্য পোজ দিলেন সুহানা খান। চুলে হালকা কার্ল এবং ঝলমলে মেকআপে পাওয়া গেল ‘দ্য আর্চিস’ তারকাকে। পোশাকে শিমারি ইফেক্ট ছিল।

সুহানা যে ক্রিস্টাল মিনি ড্রেস পরেছেন, তা ইতালির জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড ভার্সাচের। ডিজাইনার লেবেলের ওয়েবসাইটের মতে, ভারতীয় মুদ্রায় এই পোশাকের দাম ৪ লাখ ২১ হাজার ৬০০ টাকা (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ লাখ টাকা)। এই স্লিভলেস মিনি ড্রেসটির নেকলাইন, পোশাকের টোনাল ক্রিস্টাল অলংকরণ এবং কাঁধের অভিনব স্ট্র্যাপগুলি নজর কেড়েছে ভক্তদের।

দামের দিক থেকে আলাদাভাবে নজর কেড়েছে সুহানার ব্যাগও। সুহানার হাতে ছিল ভ্যালেন্টিনো গারাভানি ব্র্যান্ডের স্মল লোকো শোল্ডার ব্যাগ। ধাতব এই ব্যাগের দাম ২ লাখ টাকা। বাবার যেমন নামিদামি হাতঘড়ি কালেকশন রয়েছে, তেমনই বহুমূল্য ব্যাগ সংগ্রহের প্রতি আগ্রহ রয়েছে সুহানার।

কিন্তু সুহানাকে যে এই প্রথম বহুমূল্য পোশাকে দেখা গেল, এমন নয়। এর আগেও বহুবার নামি ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে বহুমূল্য হ্যান্ডব্যাগ ব্যবহার করতে দেখা গেছে তারকা কন্যাকে।

পাশাপাশি সাসটেইনেবল ফ্যাশনও প্রোমোট করেন সুহানা। অনেকসময়ই মায়ের আলমারি থেকে শাড়ি বের করে নিজের মতো করে সেটা স্টাইল করেন শাহরুখ-কন্যা।

জোয়া আখতারের দ্য আর্চিসের সঙ্গে অভিনয় ক্যারিয়ার শুরু করেছেন সুহানা। এই ছবির সেটেই বচ্চনের নাতি অগস্ত্য নন্দকে মন দিয়েছেন অভিনেত্রী।

আগামীতে সুজয় ঘোষের কিং ছবিতে দেখা যাবে সুহানাকে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হবে শাহরুখ কন্যার। এই ছবিতে সুহানার সঙ্গী তার বাবা-কুল শাহরুখ খান। থাকছেন অভিষেক বচ্চনও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...