বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবসে নানা আয়োজন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদর প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‌্যালি শেষে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা এবং ২ জন জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, নারী শিক্ষার মহীয়সী বার্তাবাহক, নারী জাগরণের অগ্রদুত ছিলেন বেগম রোকেয়া। প্রায় দেড়’শ বছর আগে সমাজে নানা অসংগতি আর কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ থাকা নারীদের শিক্ষার বার্তাবাহক হয়ে আলোকবর্তিকা জ্বালিয়েছেন বেগম রোকেয়া। তিনি প্রথমে নারীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করার কথা ভেবেছিলেন, বঙ্গীয় নারীদের মধ্যে তিনিই প্রথম কলম ধরেন।

কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তর এর কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত প্রশিক্ষক বেতার ও টিভি শিল্পী জ্যাকলিন তনচংগ্যার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা সহকারী তথ্য কমর্কর্তা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, রুপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবির হোসেন প্রমুখ।

পরে সফল জননী হিসাবে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকার বাসিন্দা মাসাংফ্রু খিয়াং এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কাপ্তাই শিল্প এলাকার রিজামনি আক্তার কে সম্মাননা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...