বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি

ঝুলন দত্ত ,কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদরের কাপ্তাই সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, আমাদের সকলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাহলে দেশ ও সমাজ দূর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাবে, আমরা উপজেলার সকল কর্মকর্তা,শিক্ষক সহ সকলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কাপ্তাই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী,কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা.প্রবীর খিয়াং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রুইলা অং মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী,উপজেলা সহকারী তথ্য কমর্কর্তা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য,উপজেলা যুব উন্নয়ন কমর্কতা মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, রুপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবির হোসেন,নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কমিটির সহ সভাপতি নূর বেগম মিতা প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...