রবিবার, ১০ মে ২০২৬

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে

অনলাইন ডেস্ক

শ্রমিকদের বেতন বৈষম্য দূর এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন।

শুক্রুবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় ছয় হাজার কাউন্সিলর ও নেতৃবৃন্দ। সম্মেলনে শ্রমিক অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতির প্রয়োজনীয়তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি শ্রমিকদের বেতন বৈষম্য দূর করার পাশাপাশি শ্রমিক-মালিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি বলেন, “সব কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে। ট্রেড ইউনিয়নকে ইসলামি নীতিতে পরিচালিত একটি শিক্ষালয়ে পরিণত করতে হবে।”

অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, রাসূল (সাঃ) শ্রমিকদের বেতন ও জীবনযাত্রার মান সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। মালিকদের মতো শ্রমিকদেরও একই ধরনের খাওয়া ও পোশাকের সুযোগ দেওয়া উচিত। শ্রমিকদের জন্য নামাজের আলাদা জায়গার ব্যবস্থা করার দাবিকে তিনি যৌক্তিক বলে উল্লেখ করেন।

সম্মেলনে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মৃতিচারণ করা হয়। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “শহীদ আলিফ শ্রমিকদের পাশে থেকে লড়াই করেছেন। তার মতো নেতৃত্ব আমাদের শ্রমিক আন্দোলনকে আরও গতিশীল করবে।”

সম্মেলনের প্রধান বক্তা, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান, শ্রমিকদের প্রতি ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “তাকওয়ার ভিত্তিতেই মর্যাদা নির্ধারিত হয়, শ্রমিক-মালিক পরিচয়ে নয়।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। তিনি বলেন, “ক্ষুধা ও বৈষম্য দূর করতে হলে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।” তিনি শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এই লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান।

সাবেক এমপি শাহজাহান চৌধুরী শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ ও তাদের আবাসন সমস্যা সমাধানের দাবি জানান। তিনি বলেন, “বাংলাদেশে বৈষম্যের কারণে শ্রমিকরা চরম সংকটে রয়েছে। এই বৈষম্য দূর করতেই আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “শিল্প সেক্টরে অস্থিরতা দূর করতে হলে শ্রমিক নিপীড়ন বন্ধ করতে হবে।” তিনি আরও দাবি করেন, শ্রমিকদের নির্যাতনের জন্য দায়ী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।

সম্মেলনে শ্রমিকদের জন্য সঠিক শিক্ষা, চিকিৎসা, ও কর্মসংস্থানের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। বিশেষ অতিথি অধ্যাপক আহসান উল্লাহ বলেন, “বেকারত্ব দূর করতে হলে বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে হবে।”

সম্মেলনে বক্তারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং ইসলামী শ্রমনীতির মাধ্যমে একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। সম্মেলনের সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, “আজকের এই সম্মেলন নতুন বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আহসান উল্লাহ, ইঞ্জিনিয়ার শিহাবউল্লাহ, আসাদ উল্লাহ আদিল, ও আইন-আদালত সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...