রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিয়ানমারের রাখাইনে বিকট বিস্ফোরণে কাঁপল টেকনাফ

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের রাখাইন রাজ্যে পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে বাংলাদেশের টেকনাফ, উখিয়া এবং নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার বাসিন্দারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে পুরো সীমান্ত অঞ্চলের মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্বেগ প্রকাশ করেন।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, “বৃহস্পতিবার রাতের বিস্ফোরণের শব্দটি এতটাই ভয়াবহ ছিল যে, এরকম শব্দ আগে কখনও শোনা যায়নি। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন।”

টেকনাফ পৌরসভার কাউন্সিলর হোসেন আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বারবার বিকট শব্দ। হে আল্লাহ, সকলকে হেফাজত করুন।”

টেকনাফ পৌরসভার কুলালপাড়ার বাসিন্দা এবং জাতীয় দৈনিকের প্রতিনিধি আব্দুস সালাল জানান, সীমান্তের ওপারের বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে টেকনাফের বিভিন্ন এলাকা প্রকম্পিত হয়েছে।

উখিয়া ও নাইক্ষ্যংছড়ির বাসিন্দারা জানিয়েছেন, গত এক বছরে মিয়ানমারের সংঘাতে অনেক ধরনের গোলাগুলির শব্দ শুনেছেন। তবে এ ধরনের বিকট বিস্ফোরণ তারা কখনও শুনেননি। স্থানীয় বাসিন্দা আজিজুল হক রানা লিখেছেন, “ঘুমধুম সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ! বিকট শব্দে প্রকম্পিত এপার।”

একইভাবে, নুরুল আমিন আকাশ নামে এক ব্যক্তি লিখেছেন, “রাতের আকাশে বিমান চলাচল, বিকট শব্দে কাঁপছে টেকনাফ শহর।”

টেকনাফের সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আশেকুল্লাহ বলেন, “স্মরণকালের মধ্যে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে টেকনাফ।”

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কের কথা জানিয়েছেন। তারা লিখেছেন, বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে অনেকেই নিরাপত্তার জন্য খোলা স্থানে আশ্রয় নেন।

বিশ্লেষকরা মনে করছেন, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের একটি বড় ধরনের অপারেশনের অংশ হিসেবে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে সীমান্ত এলাকার মানুষের আতঙ্ক ও নিরাপত্তার কথা বিবেচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...