রবিবার, ৫ জুলাই ২০২৬

বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে মারধর, যুবকের মৃত্যু, আটক ৩

বোয়ালখালী সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো. মোশাররফসহ তিনজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

জানা গেছে, আজ রবিবার ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এসময় কারখানার লোকজন আটক করে তাকে খুঁটির সাথে বেঁধে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, ‘দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবককে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানবসম্পদ) মো.মোশাররফসহ তিনজনকে আটক করে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম জানান, ভোর চারটার দিকে এক যুবককে চোর সন্দেহে কারখানায় আটক করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

আরও পড়ুন

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...