শনিবার, ২২ আগস্ট ২০২৬

কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভা

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ মে) চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) পাঠান মো. সাইদুজ্জামান।

কমিটির সেক্রেটারী জেনারেল সালেহ আহমেদ সুলেমান স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পেশ করে বলেন, মুসলমানদের প্রধান ধর্মীয় দুইটি পর্ব, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণসহ নানামুখী সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।

আসন্ন ঈদুল আযহার নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসনের নিজস্ব তহবিল হতে ঈদের নামাজের প্যান্ডেল, ত্রিপল ও ফ্যানসহ সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনায় মুসল্লীরা নামাজ আদায়ের ব্যবস্থা করার সিদ্ধান্তে কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবারের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় এবং জামাতে ইমামতির দায়িত্ব বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বিকল্প ইমাম হিসেবে মুফতি মুহাম্মদ নুরুন্নবীকে রাখার সর্বসম্মত সিদ্ধান্তও গৃহীত হয়।

কমিটির আওতাভুক্ত নগরের অপর ৯৪টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল আযহার নামাজের সময়সূচি এবং ঈমাম পূর্বের ন্যায় স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গত ঈদুল ফিতর ২০২৬ এর আয়-ব্যয় হিসাব পেশ করেন কমিটির ট্রেজারার। এই হিসাব উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি অনুমোদন করেন।
সভার সভাপতি বলেন, প্রতিবারের ন্যায় এবারও জেলা প্রশাসন এবং ঈদ জামাত কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ঈদুল আযহার নামাজ আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে করা হবে। যথাযোগ্য মর্যাদার সাথে আসন্ন ঈদুল আযহার নামাজ আদায়ের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

এছাড়া ঈদ জামাত কমিটির অন্যান্য উপস্থাপিত দাবীর বিষয়ে তিনি যথাসম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। বিগত ঈদুল ফিতরের নামাজের মাঠে সহযোগিতা করার জন্য ঈদ জামাত কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান ও ঈদ পরবর্তী দ্রুত সময়ের মধ্যে সভায় উপস্থাপিত দাবীসমূহ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

সভায় বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি অ্যাড. মাহবুব উদ্দিন আহম্মেদ, শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান, মোর্শেদুল আলম কাদেরী, সালেহ আহমেদ সুলেমান। উপস্থিত ছিলেন অ্যাড. জিয়া হাবিব আহসান, অ্যাড. মো. ছমি উদ্দিন, আবু মো. নুরুল ইসলাম, ইরফান আলী ভূইয়া, এরশাদ আলী ভূইয়া, মো. আশরাফুজ্জামান আশরাফ, ডা. মো. আকতার হোসেন ভুট্টো, টি.এম মাহবুব, এস এম জামাল উদ্দিন, সাজ্জাদ হোসেন, মুফতী মুহাম্মদ নুরুন্নবী, ব্যারিস্টার মো. রিয়াজ সালেহ, ডা. সারওয়ার আলম, খুরশিদুল আলম ফিরোজ, প্রিন্সিপ্যাল মো. নুরুল ইসলাম, ডা. মো. সাইফুদ্দিন, সাইদুল আজাদ, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, মো. ইকবাল হায়দার, ডা. মো. এনামুল হক এনাম, মোহাম্মেল হক, মো. নাজিম উদ্দিন, ডা. মো. এসকান্দর, ডা. এস.এম রবিউল হোসেন, মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ আব্দুর রশিদ, এইচ এম ফজলুল কাদের, ডা. কাজী মো. সলিমুল্লাহ প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...