মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উপ-রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারসহ ৬২ দফা প্রস্তাব বিএনপির

নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংস্কারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তনসহ উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী এবং সংসদের উচ্চকক্ষ সৃষ্টির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নিয়ে দলটি মোট ৬২টি প্রস্তাব জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশনের কাছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে প্রস্তাবনাগুলো হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় প্রতিনিধি দলে আরও ছিলেন অধ্যাপক বোরহান উদ্দিন রানা।

বিএনপির প্রস্তাবে সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত ৬২টি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, “আমাদের এই প্রস্তাবগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। ১৫তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যে সাংবিধানিক পরিবর্তন এনেছে, তার ফলে সংসদীয় একনায়কতন্ত্রের ঝুঁকি সৃষ্টি হয়েছে। আমরা এর ভারসাম্য রক্ষার জন্য প্রস্তাব দিয়েছি।”

মুখ্য প্রস্তাবনা
– তত্ত্বাবধায়ক সরকার: জনগণের আকাঙ্ক্ষার শীর্ষে থাকা তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছে বিএনপি।
– সংসদীয় ব্যবস্থার পরিবর্তন: পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
– উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী: সংবিধানে নতুন করে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে।
– উচ্চকক্ষ: সংসদের উচ্চকক্ষ সৃষ্টির প্রস্তাব দিয়ে বলা হয়েছে, এতে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
– বিচার বিভাগ: অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে রাখার বিধান প্রস্তাব করা হয়েছে।

সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কারে বিএনপির লক্ষ্য রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন বিভাগ, এবং বিচার বিভাগের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের বিধান পুনর্বহাল করার প্রস্তাব দিয়েছে দলটি।


সংবিধান পুনর্লিখনের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাউদ্দিন বলেন, “আমরা সংশোধনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে চাই। কমিশন এই প্রস্তাবগুলো নিয়ে সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করবে।”

সংবিধান সংস্কারের মাধ্যমে বিএনপি একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ার লক্ষ্যে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...