শনিবার, ২০ জুন ২০২৬

জামালখানের জমে থাকা বর্জ্য ২ দিনে পরিস্কারের নির্দেশ মেয়র শাহাদাতের

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নং জামালখান ওয়ার্ড পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় আগামী ২ দিনের মধ্যে জামালখানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা অপসারণের নির্দেশ দেন তিনি। 

সোমবার (২৫ নভেম্বর )জামালখান ওয়ার্ডে পরিদর্শনকালে কিছু কিছু জায়গায় অপরিস্কার-অপরিচ্ছন্ন দেখেন মেয়র শাহাদাত হোসেন। পরে ওয়ার্ডের সুপারভাইজারকে ওই জায়গা পরিস্কার-পরিচ্ছন্ন করতে দুই দিনের সময় দেন। আর দুই দিনের মধ্যে শেষ করতে না পারলে চাকরি চলে যাওয়ারও হুঁশিয়ারি দেন চসিক মেয়র শাহাদাত হোসেন।

মেয়র ওয়ার্ডে নিয়োজিত পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের হাজিরা নেন। এসময় স্থানীয়রা বলেন, একসময় ওয়ার্ডের অনেক পরিচ্ছন্নকর্মী কাজ করতেননা। ডা. শাহাদাত হোসেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়ার্ডগুলোতে পরিদর্শনে গিয়ে হাজিরা নেওয়ায় ওয়ার্ড পর্যায়ে কাজের গতি বেড়েছে।

মেয়র সুপারভাইজারকে বলেন, আপনাকে দুদিনের সময় দিচ্ছি। দুদিনের মধ্যে পরিস্কার করতে হবে। আর না হয় আপনার চাকরি চলে যেতে পারে। আমি স্থায়ী-অস্থায়ী দেখবো না, আমার কাজ দরকার।

এসময় মেয়র পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের এলাকাবাসীর সামনে ডেকে নিয়ে উপস্থিত বাসিন্দাদের কাছ থেকে জিজ্ঞেস করেন তারা আসলেই কাজ করেন কি না। উপস্থিত বাসিন্দারাও যাদের মাঠে দেখেন না তাদের বিরুদ্ধে অভিযোগ জানান মেয়রকে।

পরিছন্নতা কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, কোন ধরনের ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না। যে কাজকে আপনারা আপনাদের রুজি-রোজগার হিসেবে নিয়েছেন; সেটাকে আপনারা হক-হালালভাবে করার চেষ্টা করবেন। জনগণের দুর্ভোগ যাতে না হয় জনগণের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আমরা মনিটরিংয়ের মধ্যে আছি এবং সেটা সবসময় থাকবে। আমি প্রতিটি ওয়ার্ডে যাব। কাজ না করলে চাকরি থাকবেনা। নগরের ৪১টি ওয়ার্ডে কোন জনদুর্ভোগ দেখলে; সেটা রাস্তা হোক, ময়লা হোক, ডাস্টবিন হোক, মশা হোক বা অন্য কিছু হোক আপনার আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নিব।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয়...

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত...

আরও পড়ুন

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসকৃত ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময়...

সিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে...

শাহ আমানতে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী প্রবাসী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর...

গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।বৃহস্পতিবার (১৮ জুন)...