মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

টেকসই উন্নয়ন উদ্যোগে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্ব

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্ভাবিত থ্রি জিরো তত্ত্ব অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। নীতি-নির্ধারকরা মনে করছেন, এই তত্ত্ব আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অধ্যাপক ইউনূসের থ্রি জিরো তত্ত্ব তিনটি প্রধান লক্ষ্যে কেন্দ্রীভূত: জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নিঃসরণ। এটি সামাজিক ব্যবসা, প্রযুক্তি এবং সুশাসনের মাধ্যমে একটি বাসযোগ্য পৃথিবী গড়ার দিশা দেখায়। এসডিজি কার্যক্রমে এই তত্ত্বের সংযোজনের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ড. ইউনূসের মতে, দারিদ্র্যের মূলে রয়েছে বর্তমান অর্থনৈতিক কাঠামোর ত্রুটি। তিনি বলেন, “মানুষ চাকরি খুঁজবে না, বরং উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।” এই তত্ত্বের মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্যোগী এবং পরিবেশবান্ধব জীবনধারার দিকে ধাবিত করা সম্ভব।

ড. ইউনূসের সামাজিক ব্যবসা ধারণা এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক ব্যবসা এমন একটি মডেল যেখানে ব্যবসার মুনাফা ব্যক্তিগত লাভের বদলে সামাজিক কল্যাণে ব্যয় হয়। বিশ্বজুড়ে প্রায় ৪৬০০টি থ্রি জিরো ক্লাব রয়েছে, যা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক উদ্যোগে তরুণদের এই তত্ত্ব বাস্তবায়নে সহায়তা করছে। বাংলাদেশে ধীরে ধীরে এই ক্লাবের কার্যক্রম বাড়ছে।

সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ড. ইউনূস থ্রি জিরো তত্ত্বকে উপস্থাপন করে বলেন, “এটি একটি নতুন সভ্যতার সূচনা করবে, যেখানে মানুষ দারিদ্র্যমুক্ত, কর্মসংস্থান সমৃদ্ধ এবং পরিবেশবান্ধব জীবনযাপন করবে।”

র‌্যাপিড-এর চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ ড. এম এ রাজ্জাক মনে করেন, “থ্রি জিরো তত্ত্ব তরুণদের ক্ষমতায়ন এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এটি কৃষি, শিল্প এবং অন্যান্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...