শনিবার, ৯ মে ২০২৬

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াসহ দু’ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ও শিক্ষা কর্মকর্তা সালমা ফেরদৌসের বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার টাগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এতে বক্তব্য রাখেন সচিব খালেদ মাহমুদ্, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, জোন প্রধান আফিয়া আক্তার, কলেজ শিক্ষক সমিতির পক্ষে জিন্নাত আরা পারভীন ঝর্ণা, মনোয়ারা জাহান, প্রধান শিক্ষক ফোরামের পক্ষে আকতার হোসেন, মো. আবুল কাশেম, বিদায়ী প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া ও শিক্ষা কর্মকর্তা সালমা ফেরদৌস। উপস্থিত ছিলেন-প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আমল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদায়ী কর্মকর্তাগণ অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের স্বীয় দায়িত্ব পালন করেছেন। তারা দায়িত্ব পালনকালে চসিক পরিচালিত স্কুল ও কলেজ শিক্ষা কার্যক্রমে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখেন। তারা ভবিষ্যৎ কর্মস্থলেও সফলতার সাথে কাজ করে তাদের অর্জনগুলো রাখবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...