সোমবার, ২৪ আগস্ট ২০২৬

৮ ক্রিকেটার ও এক কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক

সম্প্রতি দেশের ঘরোয়া ক্রিকেটে থার্ড ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচে তুমুল মারামারির ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিসিবির নজরদারি এবং শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৮ ক্রিকেটার এবং এক কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বিসিবি শুক্রবার (২২ নভেম্বর) এক মেইল বার্তায় এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। শাস্তি পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, রিফাত আল ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন, এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়।

ঘটনাটি ঘটে গত সোমবার, যখন সাফায়ার স্পোর্টিং ক্লাব এবং তেজগাঁও ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে উভয় দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিসিবি দ্রুত তদন্ত কমিটি গঠন করে এবং রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...