মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সড়ক নিরাপত্তা সচেতনতায় সিটি রেড ক্রিসেন্টের কর্মসূচি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বহদ্দারহাট বাস টার্মিনালে, যা ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় পরিচালিত ডিআরআর প্রকল্পের আওতায় আয়োজিত হয়।

প্রকল্পের আওতায় স্কুল শিক্ষার্থী, বাস চালক, হেলপার এবং সাধারণ জনগণকে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচি শুরু হয় চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লক থেকে একটি র‌্যালি বের করার মাধ্যমে, যা শেষ হয় বাস টার্মিনালের সভাস্থলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. মাহবুব আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউএলও আবদুর রহিম আকন, এবং উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) এস.এম হুমায়ুন কবীর (অব.)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান, সিনিয়র ডিআরআর অফিসার মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ এবং অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সড়কে ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, উপস্থিত ছিলেন প্রকল্পের আওতাধীন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা, এবং সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...