রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাস্তা সংস্কারের অভাবে চরম দূর্ভোগে ওয়াগ্গা নুনছড়ি পাড়াবাসী

ঝুলন দত্ত, কাপ্তাই।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের পিছিয়ে পড়া একটি গ্রাম নুনছড়ি মারমা পাড়া। প্রায় ৪৬ পরিবার বসবাস এই পাড়ায়। জুম চাষ এবং কৃষি কাজ এই এলাকার বাসিন্দাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন।

তবে পাড়াবাসীর  সবচেয়ে প্রধান সমস্যা যাতায়াত ব্যবস্থা। এই পাড়া হতে রাঙামাটি -ঘাগড়া- বড়ইছড়ি মূল পাকা সড়কে আসতে প্রায় আড়াই কি: মি: কাঁচা রাস্তা পার হয়ে আসতে হয়। এই আড়াই কি: মি: কাঁচা সড়কের অবস্থা এতই নাজুক যে, স্বাভাবিক চলাফেরা করা কঠিন হয়ে যায়, উপরন্তু এই পথটুকু আসতে নুনছড়ি ছড়া পার হয়ে আসতে হয়, যদি বর্ষাকালে ছড়ায় পানির স্রোত বেশী থাকে তাহলে এলাকাবাসী যাতায়াত বন্ধ করে দেয়।

বিশেষ করে এই সড়ক ব্যবহার করে নুনছড়ি পাড়াবাসী সাপ্তাহিক উপজেলা সদর  বড়ইছড়ি বাজারে কেনাকাটা করে থাকে। এছাড়া উপজেলা সদর বা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহন এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা এই সড়ক ব্যবহার করে থাকেন। তাই এলাকাবাসী এই রাস্তা পাঁকা করণ কিংবা সংস্কারে  দাবি জানান।

গত শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টায়  এই প্রতিবেদক যান এই নুনছড়ি পাড়ায়। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নাছির উদ্দিনও সাথে ছিলেন।

এসময় স্থানীয় নুনছড়ি ওয়্যালু ওয়াইন বৌদ্ধ বিহার এর সামনে কথা হয় স্থানীয় বাসিন্দা হ্লাথোয়াই মারমার সাথে। তিনি বলেন, আমাদের পাড়ার প্রধান সমস্যা যাতায়াত ব্যবস্থা। বর্ষাকাল আসলে এই আড়াই কি: মি: সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। তাই রাস্তাটি পাকা করণের জন্য জনপ্রতিনিধিদের নিকট জোড় দাবি জানাই।

এলাকার প্রবীন বাসিন্দা উথোয়াইনু খুই মারমা এবং খিলুমং মারমা বলেন, বর্ষাকালে ছড়ার পানি এতই বেড়ে যায় যে, আমরা চলাচল করতে পারি নাই।  তাছাড়া আমাদের ক্ষেত্রের উৎপাদিত পণ্য আমরা সাপ্তাহিক  বাজারে নিয়ে সঠিক সময়ে বিক্রি করতে পারি না, ফলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই।

৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা বলেন, নুনছড়ি মারমা পাড়ায় চলাচলের জন্য এই সড়কটি বেশ নাজুক। আমি ইতিমধ্যে কাপ্তাই উপজেলা প্রকৌশলীকে সড়কটির ব্যাপারে অবহিত করেছি। আশা করছি এটি অচিরেই প্রকল্পে অন্তর্ভুক্ত হবে।

জানতে চাইলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, এই রাস্তাটি সম্পর্কে আমরা অবহিত আছি। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি কোন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নাছির উদ্দিন বলেন, নির্বাচিত হবার পর আমি উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ (২০ জুলাই) এই নুনছড়ি মারমা পাড়ায় আসি। ঘাগড়া  সড়কের নোয়াপাড়া হতে নুনছড়ি মারমা পাড়া পর্যন্ত সড়কটি বেশ নাজুক। আগামী অর্থ বছরে কোন একটা প্রকল্প হতে রাস্তাটি সংস্কার করে দিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...