মঙ্গলবার, ২৬ মে ২০২৬

হাটহাজারীতে সিএনজি চালকের ছুরিকাঘাতে দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টায় দিকে হাটহাজারীর আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হেলপার মো. মানিক (৪৫) ও ট্রাকচালক বুলু বড়ুয়া (৫০)। মানিক হাটহাজারীর মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের ওয়াহিদ ফকিরের বাড়ির মৃত শাহা আলমের ছেলে এবং ভুলু বড়ুয়া ফটিকছড়ির পাইন্দন এলাকার হিমাংশু বড়ুয়ার ছেলে।

আটক সিএনজিচালক চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার মো. কামালের ছেলে মো. আরিফ।

জানা গেছে, মঙ্গলবার রাতে আমানবাজার এলাকায় এক ট্রাকচালকের সঙ্গে অটোরিকশা চালক আরিফ তর্কে জড়ায়। এক পর্যায়ে আরিফ ট্রাকের দরজা খুলে চালকের আসনে থাকা বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে। পরে পেছনে থাকা নগরমুখী দ্রুতযান সার্ভিসের বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে ঘাতক আরিফ। এতে গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম বলেন, অটোরিকশা চালকের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...