মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীর পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

কর্ণফুলী প্রতিনিধি :

নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকা থেকে নিখোঁজের একদিন পর মো. সালেহ জহুর (৪৬) নামক এক ব্যক্তির লাশ কর্ণফুলীর এক পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ জুলাই) সাড়ে ৬ টার সময় উপজেলার শিকলবাহা জামাল পাড়ার এক পুকুর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহির হোসেন ও শিকলবাহা পুলিশ ফাঁড়ি আইসি এসআই মো. মোবারক হোসেন

জানা যায়, মৃত সালেহ জহুর কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহার সালেহ হুজুর সওদাগর নতুন বাড়ীর মৃত মো. ইসমাইল এর ছেলে। সে কেএসআরএম কোম্পানিতে গাড়ির মেকানিক হিসেবে চাকরি করতেন।

শিকলবাহা পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোবারক হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। আমি এখনো স্পটে আছি।’

ঘটনা সুত্রে জানা গেছে, মো. সালেহ জহুর গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি ভারি শিল্প এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হন।

এ ঘটনায় তাঁর স্ত্রী আয়েশা আক্তার স্বামী নিখোঁজের খবর জানিয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর-৭৯৯/২৪।

নিখোঁজ ডায়েরি তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই হৃদয় মাহমুদ লিটন বলেন, ‘আমি নিখোঁজ ব্যক্তির মোবাইল লোকেশন দেখে তখনই তাঁর স্ত্রীকে জানিয়েছিলাম কর্ণফুলীর শিকলবাহায় খোঁজ নিতে এবং ওদিকে কোন আত্মীয় আছে কিনা। যদিও সে সিএন্ডবি এলাকায় চাকরি করতেন। একটু আগে জানলাম তাঁর লাশ পাওয়া গেছে।’

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো জহির হোসেন বলেন,’ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

পুলিশ তদন্ত করছে নগরীর সিএন্ডবি এলাকা সে কিভাবে সে কর্ণফুলী এসে পুকুরে মারা গেলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...