বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কালুরঘাট থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১০ দিন পর কালুরঘাট ফেরিঘাটের পন্টুন থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ জনি মুখার্জীর (৪০) গলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।

বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

শারীরিক প্রতিবন্ধী জনি মুখার্জী নগরের পাঁচলাইশ এলাকার রাধামাধব আখড়ার মৃত মুকুন্দ মুখার্জীর ছেলে। জনির ভগ্নিপতি রিটন চক্রবর্তী জানান, সদরঘাট নৌ থানার পুলিশ মরদেহ উদ্ধারের কথা জানালে পরিবারের সদস্যরা সেখানে যান।

পরিহিত শার্ট ও প্যান্ট দেখে জনিকে শনাক্ত করা হয়েছে। মরদেহ সম্পূর্ণ পচে গেছে।
গত ৩০ জুন দুপুর দেড়টার দিকে জনি অভিমান করে ঘর থেকে বের হয়ে কালুঘাট ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে লাফিয়ে পড়েন। বাড়ি না ফেরায় গত ১ জুলাই তার স্ত্রী মুক্তা ভট্টাচার্য পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে ফেরিঘাটের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে জনি নদীতে লাফিয়ে পড়ার বিষয়ে নিশ্চিত হন স্বজনরা। ওই সময় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...