মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে জুয়েলারি দোকান কর্মচারীর আত্মহত্যা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওতে জুয়েলার্স কারখানার এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার(৯ জুলাই)  বিকেলে উপজেলার জাগির পাড়ার একটি ভাড়া বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারকৃত যুবক শুভঙ্কর দাস (২৪) ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাদী তলা হাসিনা পাড়ার পলাশ দাশের পুত্র।সে ঈদগাঁও বাজারের গফুর সিটি সেন্টারের শ্রীপলি জুয়েলার্সের কারখানায় স্বর্ণ তৈরির কাজ করতো।

জানা গেছে, জাগির পাড়ায় ছাবের আহমদের মালিকানাধীন টিন শেড ভাড়া বাসায় ওই জুয়েলার্স এর কর্মচারীরা থাকতো। আজ সকালে গোসল করতে ওই বাসায় গিয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তার কোন সাড়া শব্দ পাচ্ছিল না দোকানের কর্মচারীরা। পরে রুমের টিনের ফুটো দিয়ে ফাঁস লাগানো (ঝুলন্ত) অবস্থায় তাকে দেখতে পায়।

খবর পেয়ে ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, মেম্বার জয়নাল আবেদীন, মেম্বার নুরুল কবিরসহ অন্যান্যরা ঘটনাস্থলে যান।

ঈদগাঁও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক । তবে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আর পুলিশি তদন্তের পর মূল ঘটনা জানা যাবে। তবে শুনেছি আত্মহত্যার পিছনে নারী ঘটিত কোন বিষয় থাকতে পারে।

বাড়ির মালিক ছাবের আহমদ বলেন, আমি একটি জানাজা পড়ে দুপুর ২ টার দিকে বাসায় এসেছি। ঘটনার ব্যাপারে তেমন কিছু জানিনা।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, নিহতের মরদেহ টানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...