মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

৭ টন সামুদ্রিক মাছসহ ৮ জন আটক , এতিমখানা বিতরণ

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ সময়ে ৩ ট্রাক সামুদ্রিক মাছসহ আটজনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় বিভিন্ন প্রজাতির ৭ হাজার ১১০ কেজি জব্দ করা হয়। 

রবিবার (৭ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার তৈলারদ্বীপ সেতুর উত্তরে পিএবি সড়ক থেকে ট্রাকসহ মাছগুলো জব্দ করা হয়। পরে মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, কায়সার মিয়া (৫৫),রেজাউল আজিম (২৯),আবদুল করিম (৩৪),জাবের হোসেন (৩৯),রেজাউল করিম (৪২), বেলাল হোসেন (২৫), মো.আজিম (২৮) ও আবদুল শুক্কুর (২৮)।

নৌ পুলিশ জানায়, ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে অতি গোপনে সাগরে মাছ শিকার করে চালান করা হচ্ছে, এমন তথ্য পেয়ে তৈলারদ্বীপ সেতুর উত্তরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় বাঁশখালী ও পেকুয়া থেকে আসা চট্টগ্রামমুখী দুইটি ট্রাক ও একটি পিকআপ গাড়ি আটক করা হয়। গাড়িগুলোতে তল্লাশি চালিয়ে ৮২টি প্লাস্টিকের ড্রামভর্তি লইট্টাসহ বিভিন্ন প্রজাতির ৭ হাজার ১১০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এ সময় গাড়ির চালকসহ মাছ চালানে জড়িত আটজনকে আটক করা হয়েছে।

বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিটু দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাছসহ ৮জনকে আটক করি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মো.হুজ্জাতুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছগুলো শিকার করা হয়েছে। জব্দ মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...