মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অসহায়দের পাশে সেনাবাহিনী

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানে সম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাতের কারনে পাহাড়ে বসবাসকারী অনেক জনসাধারণ গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত এ সকল জনসাধারণের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বান্দরবান সেনা জোন।

শনিবার (৬ জুলাই) সকালে সেনা জোন সদরের প্রশিক্ষণ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।

এসময় তিনি ১৫০ টি পরিবারের মাঝে চিড়া, মুড়ি, গুড়, খেজুর, নুডুলসহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন।এসময় তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি প্রতিনিয়তই মানবিক উন্নয়ন কর্মকান্ডে অপরিসীম ভূমিকা রেখে চলেছে। প্রতিনিয়তই বান্দরবান সেনা জোন যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সর্বদা পাশে যে দাঁড়িয়েছে আজও তার বিকল্প নয়। সম্প্রতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ আমাদের এই সামান্য সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত। বর্তমানের ন্যায় ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখব।

মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ – অধিনায়ক , মেজর মিঞা মোহাম্মাদ মেহেদী হাসান, পিএসসি ,সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা বৃন্দ সহ সুবিধাভোগীরা।

প্রসঙ্গত এর আগের দিন সেনা রিজিয়নের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ৩০৮ জনের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...