মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ১২ ঘণ্টায় তিন মরদেহ উদ্ধার 

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে পৃথক পৃথক স্থান থেকে আশু দাশ (১৬) নামে এক জলদাশের ছেলে ,  কানিজ ফাতেমা (২৩) এবং সানজিদা আক্তার নিপা (১৮) নামে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে উপজেলা জুড়ে দেখা দিয়েছে আতংক । 

এদের মধ্যে কানিজ ফাতেমা পারিবারিক কহলের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। অপরদিকে সানজিদা আক্তারের মৃত্যুর কারণ জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী কানিজ ফাতেমাকে সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ কামাল উদ্দিন জানান, নিহত গৃহবধূর স্বামী প্রবাসী। কিন্তু কি কারণে গলায় ফাঁস দিলেন তা আমরা জানতে পারিনি।

অপরদিকে একইদিন দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ শেখেরহাটের পূর্ব বাকখালি গ্রামে সানজিদা আক্তার নিপা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটস্থলে এসে দেখি নিহত সানজিদা আক্তার নিপার লাশের পাশে একটি ওড়না ও বৈটা (বসার সিট) পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি। তাই আমি বিষয়টি থানায় জানানোর পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ নিয়ে যায়।

ওসি কামাল উদ্দিন বলেন, আত্মহত্যা খবর পেয়ে পৃথক দুটি পুলিশের টিম ঘটনাস্থলে যায়। সৈয়দপুর ইউনিয়নের সানজিদা আক্তার নিপার মৃত্যুর ঘটনা অস্বাভাবিক মনে হওয়াতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে নিখোঁজের ১ দিন পর কুমিরা এলাকার আকিলপুর সমুদ্র উপকূল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় আশু দাশ(১৬)কে। সে স্থানীয় কুমিরা ঘাট এলাকার জেলে পল্লির সমির দাশের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আশু দাশ। নিখোঁজের পর স্থানীয়রা দীর্ঘক্ষন খোঁজাখোজির পরও কোন হাদিস মেলেনি। নিখোঁজের একদিন পর ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখে শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি)  নাছির উদ্দীন। তিনি জানান, শনিবার মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...