আনোয়ারা উপজেলায় দ্রুত গতির সিএনজি অটোরিকশা উল্টে মাওলানা আবু ছৈয়দ (৫০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে বারখাইন ইউনিয়নের শোলকাটাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আবু ছৈয়দ আনোয়ারা উপজেলার ৫ নং বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাফেজ হামিদুর রহমানের বাড়ির মরহুম আহমদ নবী’র ২য় পুত্র খুরুস্কুল আলিম উদ্দিন মাঝি জামে মসজিদের সাবেক ইমাম । বর্তমানে তিনি চন্দনাইশ উপজেলার বরকল এলাকার একটি মসজিদে মসজিদে ইমাম হিসেবে দায়িত্বরত আছে।
আহতরা হলেনই হলেন, হাসান (১৮), গোলতাজ(৬০) , রোজী (৩৫) , সুলতানা (১০), নাজমা (৭০) ।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী মোহাম্মদ মুনছুর জানান, দ্রুত গতির বরকল থেকে চাতরী চৌমুহনীগামী একটি সিএনজি অটোরিকশা এক পথচারী নারীকে ধাক্কা দেয় । এর পর গাড়ি ব্রেক করতে গেলে গাড়িটি উল্টে ৪ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর পর গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথে তার মৃত্যু হয় । আনোয়ারা হাসপাতাল মোড়ে একটি স্পীড ব্রেকারের জন্য আবেদন জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে । প্রশাসন বিষয়টি কর্ণপাত করেনি। আর কত মৃত্যুর ঘটনা ঘটলে এখানে স্পীড ব্রেকারের জন্য তারা চিন্তা করবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনায় ৫ আহত জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় । এছাড়াও একজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
