মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে দেশের চার ওয়াসার এমডিসহ শীর্ষ কর্মকর্তাদের সেমিনার আজ 

চট্টগ্রাম নিউজ ডটকম:

দেশের চার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিজ নিজ প্রতিষ্ঠানের অর্জন ও কাজের অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত সেমিনার’। 

৬ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় চিটাগাং ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সেমিনারে অংশ নিতে শুক্রবার ৫ জুন চট্টগ্রাম এসেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসাইন ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আব্দুল্লাহ্, পিইঞ্জসহ সংশ্লষ্ট ওয়াসার অন্যান্য উর্ধতন কর্মকর্তারা।

সেমিনারে নিজ নিজ প্রতিষ্টানের(ওয়াসার) কাজের অর্জন-অগ্রগতি-সুষ্ঠু পানি সরবরাহ ও গ্রাহক সেবাসহ ভালো কাজের অভিজ্ঞতা বিনিময় করবেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসাইন ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ্, পিইঞ্জ।

অনুষ্ঠানের ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ চট্টগ্রাম নিউজকে বলেন, দেশের ৪টি ওয়াসার মধ্যে নিজের কাজের অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত একটি পার্টনাশীপ চুক্তি আছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পানি সরবরাহ, গ্রাহক সেবাসহ সার্বিক বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয় নিজেদের মধ্যে। শনিবার সকাল সাড়ে ১০টায় চিটাগাং ক্লাবে দেশের চার ওয়াসার কর্মকান্ড নিয়ে একটি সেমিনার শুরু হবে। বেলা ২টায় অনুষ্ঠানটি শেষ হবে। অনুষ্টানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম মহোদয় প্রধান অতিথি থাকবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...