বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চা ওয়ালা ৩বার প্রধানমন্ত্রী হওয়ায় ছটফট করছে কংগ্রেস: মোদী

আন্তর্জাতিক ডেস্ক

একজন চা-ওয়ালা কীভাবে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সেটা ভেবেই ছটফট করছেন কংগ্রেসের নেতারা। মঙ্গলবার (২ জুলাই) বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম বাংলা হান্ট এর প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সংসদে বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন’ ভাষণের পরদিন এনডিএ সাংসদদের সংসদীয় রীতিনীতি, নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন মোদী। একই সাথে সংসদ সদস্যদের দায়িত্ব পালন ও আচরণবিধি শেখার জন্য তাদের বর্ষীয়ান সদস্যদের থেকে শিক্ষা নেয়া উচিত।

গত বুধবার (২৬ জুন) দ্বিতীয়বার লোকসভার স্পিকার হন ওম বিড়লা। এরপর গত সোমবার মোদী ও তার দলকে একহাত নিয়েছেন কংগ্রেস ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং দলের সাংসদরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমালোচনাকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করে তিনি বলেন, কংগ্রেস নেতারা একজন চা ওয়ালা কীভাবে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেন, তা মেনে নিতে পারছেন না।

তিনি আরো বলেন, প্রত্যেক সাংসদকে তাদের নিজ নিজ লোকসভা এলাকার বিষয়গুলো তুলে ধরতে হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হবে।

এদিকে লোকসভায় ভাষণের আগে সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপি সাংসদদের পাশাপাশি এনডিএ জোটের অন্যান্য দলগুলোর আইনপ্রণেতারাও হাজির ছিলেন। আগে সংসদ অধিবেশনের সময় সংসদীয় দলের বৈঠকে শুধুমাত্র বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বার্তা দিতেন মোদী।

এবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেজন্য এনডিএ জোট শরিকদের সমর্থনে সরকার গড়েছেন মোদী।

উল্লেখ্য, ভারতের ১৮তম লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোটের সংসদে শক্তি বেড়ে যাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে বেশ ভালোই টক্কর দিচ্ছে তারা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...