মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১ আহত ৩

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস খাদে পড়ে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় চমেকে ভর্তি তিনজন আশংকা জনক আরো অনেকেই গুরুতর আহত অবস্থায় ভর্তি আছে।

গুরুতর আহত তিনজন হলেন , নোয়াখালী বেগমগঞ্জের আরিফ (৩০), কুমিল্লা চৌদ্দগ্রাম আব্দুল মোতালেব(৩৬), ফেনী গাজীপুর স্বপ্ন রানী (৪৯)।

জানা যায়, চট্টগ্রামের বড়পোল এলাকা থেকে ফেনীর ফুলগাজির উদ্দেশ্য যাচ্ছিল স্টারলাইন পরিবহনের একটি গাড়ি। গাড়িটিতে অন্তত ২০-২৫ জন যাত্রী ছিল বলে স্থানীয়দের থেকে জানা যায়। আহতদের অনেকের হা পা ভেঙ্গে ও মাথা ফেটে যায় বলে জানান স্থানীয়রা। যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও) বলেন, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট  কাজ করছে।

এক নারী যাত্রীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ পরিদর্শক আবদুর রাজ্জাক। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...