সোমবার, ৩ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে শিশুশ্রম প্রধান অন্তরায়: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী বলেন, শিশুশ্রম নির্মূল করতে চাই। উন্নত জাতি গঠনে শিশুশ্রম নিরসনের কোন বিকল্প নেই। শিশুদের সুশিক্ষিত করে দক্ষ কারিগরে রূপান্তরিত করতে হবে। সরকারের একার পক্ষে শিশুশ্রম নিরোধ করা অনেক কঠিন। সকলের সহায়তায় এ কাজ করা সম্ভব হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে শিশুশ্রম প্রধান অন্তরায়। তাই সবাইকে শিশুশ্রম নিরসনে সচেতন হয়ে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (৩০ মে) চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও ইউনিসেফ এর সহযোগিতায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের বাস্তবায়নে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন এবং তারই ঐকান্তিক প্রচেষ্ঠায় ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশ সদস্য পদ লাভ করেন। শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতীয় শিশুনীতি প্রণয়ন করেন। তারই ধারাবাহিতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুশ্রম নিরসনে নিরসল কাজ করছেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ৪৩টি সেক্টরকে ঝূঁকিপূর্ণ ঘোষণা করে শিশুশ্রম নিষিদ্ধ করার জন্য আইন পাশ করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার শিশুশ্রম মোকাবিলায় জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য নীতি গ্রহণ করেছে। ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের জন্য জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে জনবল বৃদ্ধিসহ জনসচেতনা কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে। এছাড়াও শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগ সমূহের ভূমিকা রয়েছে। শিশুশ্রমের কুফল সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং বিদ্যালয়ে শিশুশিক্ষার্থীদের ঝড়ে-পড়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্মসচিব হাজেরা খাতুন, ইউনিসেফের চট্টগ্রাম বিভাগীয় ফিল্ড অফিসের চীফ মিস মাধুরী ব্যানার্জী, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...