মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বিটিভি স্টুডিও থেকে অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন

সোমবার বাজেট ঘোষণা, অর্থ উপদেষ্টার হাতে থাকছে না কালো ব্রিফকেস

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
আগামীকাল সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট ঘোষণা করবেন।

গতানুগতিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে কালো ব্রিফকেস হাতে সরকারের অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করলেও এবার হতে যাচ্ছে তার ব্যতিক্রম। এ বছর অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনে (রেকর্ড করা) আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এটি তার নিজের এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে অনুমোদন হবে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটটি অনুমোদনের পরে তাতে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর পর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যাবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সেখান থেকে বাংলাদেশ টেলিভিশন সরাসরি বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতা প্রচার করা হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, খুবই সাদামাটা মেজাজের মানুষ অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সব সময় সাধারণ পোশাক পরিধানে অভ্যস্ত। তবে কালো জুতার সঙ্গে মানানসই প্যান্ট ও ফুলহাতা শার্টসহ কোর্ট গায়ে দিতে স্বাচ্ছন্দবোধ করেন। এমন একটি নরমাল পোশাক পরেই তিনি বিটিভেতে তার প্রথম বাজেট উপস্থাপন করবেন। তার হাতে থাকবে না কালো ব্রিফকেস। তিনি নিজ হাতে ফাইলে করেই বাজেট ডকুমেন্টস বহন করবেন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজম্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেটের আনুষঙ্গিক ডকুমেন্টস বহন করার জন্য অর্থ মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ উপদেষ্টার সঙ্গে থাকবেন। এর পর দিন ৩ জুন (মঙ্গলবার) অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবেন। ওই সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেবেন তিনি।

সূত্র জানিয়েছে, যেহেতু সংসদ কার্যকর নেই, সেহেতু বাজেটের ওপর জুন মাসজুড়ে সাধারণ আলোচনারও সুযোগ নেই বিধায় এ বছর সাধারণ নাগরিকদের কাছ থেকে বাজেট সম্পর্কিত মতামত নেবেন অর্থ উপদেষ্টা। দেশের যেকোনও নাগরিক বাজেট সম্পর্কিত যেকোনও মতামত অর্থ মন্ত্রণালয়ে পৌঁছাতে পারবেন। এসব মতামতকে একত্রিত করে যা গ্রহণ করা সম্ভব তা তিনি বাজেটে যুক্ত করে আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করবেন চূড়ান্ত অনুমোদনের জন্য। মন্ত্রিপরিষদের ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট চূড়ান্ত অনুমোদনের পরে তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হবে। যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

জানা গেছে, আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। চলতি অর্থবছরে সুদ পরিশোধে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। টাকার দাম ক্রমাগত কমে যাওয়ায় তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগামী অর্থবছরে বেতন, ভাতা ও ভর্তুকির মতো খরচ চলতি অর্থবছরের মতোই অপরিবর্তিত থাকবে। বাজেট ঘাটতি জিডিপির পাঁচ শতাংশের নিচে থাকবে। ঋণের সুদ পরিশোধে খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজস্ব আদায় কম হওয়ায় বাজেটের আকার ছোট করতে বাধ্য হচ্ছে সরকার।

জানা গেছে, সরকার সব পণ্যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বসানোর পরিকল্পনা করছে। বর্তমানে অসমভাবে ভ্যাট বসানো হচ্ছে। কর ছাড় কমিয়ে রাজস্ব বোর্ড নতুন কর ব্যবস্থা ও প্রশাসনিক উন্নতির মাধ্যমে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় তা ৭ দশমিক ৬ শতাংশ বেশি।

অর্থ মন্ত্রণালয সূত্র জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে খাদ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ৯ গুণের বেশি বাড়িয়ে ১ হাজার ১০০ কোটি টাকা করা হতে পারে। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য মজুত ও বিতরণ ব্যবস্থা সুসংহত করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। একইভাবে মুক্তিযোদ্ধাদের মতো জুলাই আন্দোলনের আহত সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের আয়করে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা থাকতে পারে এই বাজেটে। নানা মহলের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ানো হতে পারে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা।

এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘নতুন অর্থবছরের বাজেট অত্যন্ত বাস্তবভিত্তিক হবে। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ধার করে বড় বড় কোনও মেগাপ্রকল্প করবো না। ব্যাংক থেকে ধার করে, নতুন টাকা ছাপিয়েও বাজেট বাস্তবায়ন করবো না।’

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার...

আরও পড়ুন

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...