সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে বটি ও দায়ের কোপে যুবক আহত, স্বামী স্ত্রীসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে কথা-কাটাকাটির জেরে আব্দুল্লাহ মামুন (৩৪) নামে এক যুবক বটি ও দায়ের কোপে আহত হয়েছেন। এ ঘটনায় স্বামী স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন -চরপাথরঘাটা এলাকার মো. জসিম উদ্দিন (৩৮), ছৈয়দুল বাশার (২৪) এবং সেতেরা বেগম (৩১)। তারা সম্পর্কে স্বামী- স্ত্রী ও শালা।

রবিবার (৫ মে) রাত দেড়টার দিকে উপজেলার চরপাথরঘাটা (৮ নম্বর ওয়ার্ড) খোয়াজনগর কালাইয়ের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
পরে আহত যুবকের স্ত্রী তছলিমা বেগম থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম ও বিবাদীরা প্রতিবেশী সে কারণে তারা পূর্বের পরিচিত। ঘটনার দিন ভিকটিম রাতে চা খাওয়ার জন্য ঘটনাস্থলে গেলে ১নং বিবাদীর সঙ্গে দেখা হয়। পরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে উল্লেখিত বিবাদীরা দা ও বটি দিয়ে ভিকটিমকে পেট, বুক ও বাম হাতের আঙুলে আঘাত করে। এতে ভিকটিম রক্তাক্ত জখম হয়। পরে কোনোমতে সেখান থেকে পালিয়ে আসলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কলেজ বাজার সাউথ হাসপাতাল ও পরে চমেকে নিয়ে যায়। বর্তমানে ভিকটিম সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। যদিও স্থানীয়রা জানিয়েছেন, ভিকটিম গতরাতে নেশা অবস্থায় এক মহিলার বাসায় ডুকে ঝামেলা সৃষ্টি করলে গণধোলাইয়ের শিকার হন।

কর্ণফুলী থানার তদন্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মারামারির ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে। বর্তমানে তিনজনেই গ্রেফতার। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...