বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মাসে নিহত ২৬,আহত ৫৯

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। মহাসড়ক, আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে সড়ক দুর্ঘটনায় দু’মাসে নারী-শিশুসহ ২৬ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। এতে সড়ক যাতায়াতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। 

উপজেলার ভেন্ডিবাজার কমিটির সভাপতি এজাহার সওদাগর জানান, মহাসড়কের ভেন্ডিবাজার এলাকার মাত্র ৫০ গজের মধ্যে গত এক সপ্তাহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বাজার পয়েন্টে অন্তত দুটি স্পিডব্রেকার ( গতিরোধক) প্রয়োজন।

ঈদের দিনে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, চকরিয়ার বিভিন্ন সড়কে দু’মাসে সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৯ জন।

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৮

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুব আলম ভূঁইয়া জানান, যাত্রী পেতে প্রতিযোগিতামূলক যানবাহন চালানো, তরুণ যুবকদের বাইক নিয়ে বেপরোয়া গতিতে ঘুরাঘুরি, প্রশিক্ষণ ছাড়াই কথিত চালক পরিবহনে ড্রাইভিং করা ও চালকের পরিবর্তে হেলপার গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে ফলে আমাদের তথ্য বিবরণীতে দুই মাসে ২৬ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে।এছাড়া অসংখ্য গাড়ির বিরুদ্ধে মামলা করলেও তারা জরিমানা আদায় করে ত্রুটিবিচ্যুতি না সারিয়ে ফের সড়কে গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা ঘটছে হরহামেশা।

চট্রগ্রাম-কক্সবাজার মহা-সড়কস্থ আরকান শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম বলেন,আমরা চালক- হেলপারদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য পরামর্শ দিয়ে থাকি।আমাদের সবাইকে সড়ক দুর্ঘটনার ব্যাপারে সজাগ থাকতে হবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন,চালক-হেলপারদেরকে সড়ক দুর্ঘটনার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া দরকার সড়ক দুর্ঘটনা থেকে যাত্রীদের রক্ষা করতে পারে।এখানে অনেক গাড়ি চালকের পরিবর্তে হেলপাররা পরিচালনা করে থাকে ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার স্বীকার হতে হয়।সড়ক দুর্ঘটনার ফলে যাত্রী ও পথচারীসহ অনেকের মৃত্যু হচ্ছে।আমাদেরকে সড়ক দুর্ঘটনা রোধের জন্য চালক হেলপার সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হতে হবে।ফলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...