মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঈদের দিনে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের 

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে, উপজেলার গুইমারা ও বড়পিলাক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের ঠাকুরছড়া ইউনিয়নের মহালছড়া এলাকায় দিগন্ত চাকমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দিগন্ত চাকমা মহালছড়ি উপজেলার ২ নম্বর ইউনিয়নের মোবাছড়ি ব্রীজছড়া গ্রামের ক্ষীরত জ্যোতি চাকমার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, বাড়ি ফেরার পথে ঠাকুরছড়া ইউনিয়নের মহালছড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল দিগন্ত চাকমার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির গুইমারাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। উপজেলার বটতলী এলাকায় একটি মোটর সাইকেল ও শান্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন নামে একজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

এ ছাড়া উপজেলার বড়পিলাক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পায়েল নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।তিনি বড়পিলা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পায়েলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আরিফুল আমিন জানান, দুর্ঘটনায় নিহত দুজনই মোটর সাইকেল আরোহী ছিলেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...