সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রথমবারের মতো সালমানের বাড়িতে রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক

বলিউডের তারকাদের বাড়ির অনুষ্ঠান মানেই জমকালো আয়োজন। গত ১১ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে সালমান খানদের বাড়িতে আয়োজিত হয়েছিল উৎসবের। আর সেখানে প্রথমবারের মতো স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে হাজির হন রণবীর কাপুর।

প্রতি বছর সালমান খানের বোন অর্পিতা খানের বাড়িতে ঈদের পার্টির আয়োজন করা হয়। এদিন বলিপাড়ার সব নামী তারকাদের ঢল নামে খানদের অনুষ্ঠানে। পাশাপাশি বেশ খোশমেজাজেই ছিলেন সালমান।

শোনা যায়, এই প্রথমবার নাকি সালমানের বাড়িতে পা রাখলেন রণবীর-আলিয়া দম্পতি। ইতোমধ্যে অভিনেতার বাড়ির কর্মচারীর সঙ্গে তোলা তাদের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া। এরপর থেকেই চর্চায় মেতেছেন নেটিজেনরা। তবে কি দীর্ঘদিনের মন কষাকষি মিটল সালমান-রণবীরের?

এমনিতে কাপুর পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে সালমানের। আলিয়াকেও বেশ পছন্দ করেন এই অভিনেতা। কিন্তু একমাত্র রণবীরের সঙ্গেই কোনো সম্পর্ক ছিল না সালমানের।

জানা গেছে, ক্যাটরিনা-সালমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই নাকি দূরত্ব রেখেছিলেন তিনি। তবে এবার আলিয়ার মধ্যস্থতায় কি স্বাভাবিক হলো তাদের সম্পর্ক? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জাল বুনেছে তাদের ভক্তদের মনে।

এদিকে অনেকের ধারণা, ‘অ্যানিম্যাল’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘অ্যানিম্যাল পার্ক’-এ নাকি দেখা যেতে পারে সালমানকে। যদিও এই বিষয়ে সালমান-রণবীরের তরফে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...