মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই ব্লাড ব্যাংকের আয়োজনে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় , রক্তদাতা সংগ্রহ,  জলবায়ু পরিবর্তন রোধ ও মাদক দ্রব্য বিরোধী জনসচেতনতা বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বুধবার(২৭ মার্চ) সকাল ১০ টা হতে দুপুর আড়াই টা পর্যন্ত  রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে ৮০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং মাদকের কুফল সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন  রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান  উবাচ মার্মা।

সাইক্লিস্ট ও কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা  বীর কুমার তনচংগ্যার  সভাপতিত্বে তাইতং পাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  উজ্জ্বল কুমার তনচংগ্যার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  পুচিমং মার্মা, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান   রবার্ট ত্রিপুরা।

অনুষ্ঠানটির  সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন রাজস্থলী  তনচংগ্যা অঞ্চল কমিটি এবং  ক্যাম্পেইনের ব্লাড গ্রুপ নির্ণয়ের সকল কিট দিয়ে সহযোগিতা করেন রাজস্থলী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ রুইহ্লাঅং মার্মা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...