বুধবার, ২৯ জুলাই ২০২৬

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মোহাম্মদ জয়নাল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত জয়নাল খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার এলাকার বাচ্চু মিয়ার ছেলে৷


‎শনিবার (৭ জুন) দিবাগত রাত ৩টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ছেরাজুল হকের সব দোকান ও কলোনির সব ঘর পুড়ে ছাই হয়ে যায় ৷

‎প্রত্যক্ষদর্শী স্থানীয় কামরুল হাসান বলেন, আমি রাত প্রায় ৩টার দিকে হঠাৎ বাইরে চিৎকার-চেঁচামেচি শুনে বের হয়ে দেখি ছেরাজুল হকের সব দোকান ও কলোনি আগুন লেগে ঘর পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মোহাম্মদ আবেদীন নামে একজন মারা গেছেন।

‎বারইয়ারহাট ফায়ার সার্ভিসের ষ্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, বারইয়ারহাট পৌরসভার ছেরাজুল হকের কলোনির কাঁচাঘর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান মোহাম্মদ জয়নাল নামে এক যুবক।
মীরসরাই থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...