সোমবার, ৩ আগস্ট ২০২৬

অনন্ত আম্বানিকে যে উপহার দিলেন সালমান-শাহরুখ

বিনোদন ডেস্ক

ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শোবিজের সুপারস্টাররা। তাদের উপহারও ছিল চোখ ধাঁধানো।

গুজরাটের জামনগরে তিন দিনব্যাপী (১ থেকে ৩ মার্চ) আয়োজিত প্রি ওয়েডিং অনুষ্ঠানে যোগ দেন পপগায়িকা রিহানা থেকে শুরু করে বিশ্বের নামিদামি সব তারাকারা। অতিথি হিসেবে ছিলেন বলিউডের সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, অনন্ত আম্বানির বিয়েতে মার্সিডিজ বেঞ্জের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ। যেটির মূল্য প্রায় সাড়ে ৫ কোটি রুপি।

অন্যদিকে সালমান খান উপহার দিয়েছেন দামি এক ঘড়ি। যেটা শুধু অনন্ত আম্বানির জন্য অর্ডার করে তৈরি করা হয়েছে। এ ছাড়াও অনন্তর স্ত্রী রাধিকার জন্য ডায়মন্ডের কানের দুল উপহার দিয়েছেন বলিউডের ভাইজানখ্যাত এই তারকা।

এদিকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই প্রাক-বিয়ের আয়োজনটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের খেতাব জিতে নিয়েছে। প্রায় এক হাজার কোটি রুপি খরচ করে আয়োজন করা হয়েছে অনন্ত ও রাধিকার বিয়ের। যে আয়োজনে বাঘা বাঘা সব তারকা ব্যক্তিত্ব হাজির ছিলেন।

অনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠানে এক মঞ্চে নাচতে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমির খানকে। সুরের তালে মঞ্চ মাতিয়েছেন পপতারকা রিহানা, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল। সব মিলিয়ে যেন তারার হাট বসেছিল গুজরাটের জামনগরে।

চলতি বছরের ১২ জুলাই হবে মূল বিয়ের আয়োজন। তখন ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...