শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রাম কলেজ সংঘর্ষের ঘটনায় আসামী হলেন টিনুসহ ১২ জন

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় আসামি হলেন চকবাজারের যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনুসহ ১২ জন।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় টিনুসহ ১২ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন সভাপতি মাহমুদুল করিমের অনুসারি চট্টগ্রাম কলেজের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়মুন।

এর আগে বুধবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে দিকে চকবাজার থানার কেয়ারি শপিং মলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাধারণ চার শিক্ষার্থীসহ মোট ৭ জন আহত হয়। তিনজনকে হাসপাতালে ২৫ ও ২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ মামলায় ঘটনাস্থল থেকে আটক মহিউদ্দীন সৌরভ ও সিরাজুল ইসলাম সৌরভ নামে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

করিমের অনুসারি আব্দুল্লাহ আল সায়মুন বাদি হয়ে একটি মামলা করেন। এতে চকবাজারের বিতর্কিত যুবলীগ নেতা টিনু ও কলেজ ছাত্রলীগের সেক্রেটারি সুভাষ মল্লিকের ১১ অনুসারিকে আসামি করা হয়। মামলার আসামিরা হলেন— আমির উদ্দিন, জিয়া উদ্দিন আরমান, সৌরভ উদ্দিন বাপ্পা, সিরাজুল ইসলাম তোরাব, মো. মহিউদ্দিন সৌরভ, মনির উদ্দিন রেহান, আবুল কালাম, আনসার উদ্দিন, মন্টি চৌধুরী, ইমন হোসেন এবং মো. আব্দুল্লাহ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, ‘হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে নুর মোস্তাফা টিনুসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...