বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সাকিবদের বিদায়ের পর তামিমের স্ত্রীর স্ট্যাটাস

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। তামিম-সাকিব দ্বৈরথে শেষ হাসি হেসেছেন চট্টলা এক্সপ্রেস।

এদিকে চলতি বিপিএলে ফাইনাল খেলবেন, এমন বিশ্বাস আগেই ছিল তামিমের। বরিশালের ফাইনাল নিশ্চিতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন তামিমপত্নী আয়েশা সিদ্দিকা ইকবাল।

নানান নাটকীয়তায় গেল বছর কেটেছে তামিমের। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ২৪ ঘণ্টা ব্যবধানে ফের ২২ গজে ফেরার সিদ্ধান্ত, সাকিব-তামিম দ্বন্দ্ব ইস্যুতে বিশ্বকাপে না খেলা, রহস্যময় ইনজুরি; সব মিলিয়ে টক অব দ্য কান্ট্রিতে ছিলেন তামিম। বিপিএল দিয়ে মাঠে ফিরেই দ্যুতি ছড়াচ্ছেন ড্যাশিং এই ওপেনার।

ফাইনালে ওঠার পর তামিমের স্ত্রীর দাবি, আগেই দলকে ফাইনালে তোলার প্রতিজ্ঞা নিয়েছিলেন তামিম।

ফেসবুক স্ট্যাটাসে আয়েশার ভাষ্য, তামিম ইকবাল, টুর্নামেন্ট শুরুর আগেই তুমি বলেছিলে, ‘আমরা ফাইনালে খেলব!’ তুমি কথা রেখেছো। দারুণ দলগত প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।

এদিকে রংপুরের বিপক্ষে জয়ের পর তামিম নিজেও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। দলের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে তামিম লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’

বিপিএলের ফাইনালে আগামী ১ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মিনি জাতীয় দল খ্যাত বরিশাল।

এর আগে, ২০২১ সালের বিপিএল ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কুমিল্লা শেষ হাসি হেসেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...