সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড় উপজেলা নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে কাজ করবে বিজিবি

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

৬ষ্ট উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে আগামী ৮ই মে রামগড় উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহন নিশ্চিত করতে শান্তি বিঘ্নকারীদের বিরুদ্ধে রামগড় ৪৩ বিজিবি জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। আজ মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন এসব কথা বলেন। 

আজ বুধবার (১লা মে) সকাল দশটায় জোন সদরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় জোন অধিনায়ক পাহাড়ের অনিবন্ধিত রাজনৈতিক দল ইউপিডিএফ সহ সকল সন্ত্রাসী গোষ্ঠীর অপহরণ, চাঁদাবাজি ও সীমান্তে অপরাধমূলক তৎপরতা দমন করতে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাংবাদিক জনপ্রতিনিধি ও হেডম্যান, কারবারিদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন , নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি সব সময় যে কোন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় রামগড় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং পাতাছাড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নিজামউদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা ও করিম শাহ প্রমুখ।

এসময় রামগড় ৪৩ বিজিবির উপ-পরিচালক মোঃ রাজু আহমেদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন সৈয়দ নূর হোসেন, স্থানীয় স্কুল শিক্ষক জনপ্রতিনিধি, হেডম্যান কারবারি ও গণমাধ্যম কর্মীর উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...