শনিবার, ৯ মে ২০২৬

বাঁশখালীতে বন্যহাতি দেখতে গিয়ে প্রাণ গেল কিশোরের

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতি দেখতে গিয়ে সিবাগাতুল্লাহ রিজভী (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত ৩টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ীর গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিবাগাতুল্লাহ রিজভী বৈলছড়ী কুলিনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লার ছেলে।

স্থানীয়রা ও সিবাগাতুল্লাহ রিজভীর পরিবার জানায়, রিজভী কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ীর নুন্না পুকুরপাড় এলাকার মো. ছগিরের মুদিদোকানে চাকরি করে। গতকাল রাত ৩টার দিকে লিচুবাগানে বন্যহাতি আসার খবর পেয়ে দেখতে যায় সে। লিচুবাগানে হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিজভীকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী গুনাগরী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

কালীপুর রেঞ্জের বন কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, বন্যহাতির আক্রমণে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....