মঙ্গলবার, ১২ মে ২০২৬

ভালো বই যে কোন সময় যে কোন মানুষকে আমূল বদল দিতে পারে: আর.সি.পাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সিআরবি সিরিষতলায় জমে উঠেছে অমর একুশে বইমেলা। এই অমর একুশের বইমেলায় লেখদের সঙ্গে আড্ডা মেতে উঠেছিলেন অড্ডার মধ্যমনি ছিলেন দিকদর্শন প্রকাশনী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল (আর.সি.পাল)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিকদর্শন প্রকাশনী লিঃ এর গ্রন্থকুটির স্টলে (নং-১১১-১১২) এ আড্ডা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, অচিন ফুলের সুবাসের লেখক ইমন চৌধুরী, আবৃত্তি প্রতিযোগিতার লেখক সত্যজিৎ চৌধুরী, ডিজিটাল প্রবাদ, অ্যানালগ কার্টুনের লেখক কাওছার মাহমুদ, সাংবাদিক বিশ্বজিৎ পাল সহ অন্যান্য আরও লেখক।

লেখকদের শুভেচ্ছা জানান দিকদর্শন প্রকাশনী লিঃ কর্মকর্তা অশোক পাল (বাচ্চু), অভিজিৎ পাল (অপু)।

আড্ডায় দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল বলেন, একজন লেখক তার সুপ্ত ভাবনা এবং চিন্তাকে সৃজনশীল লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। কবি-সাহিত্যিক-লেখকরা তাদের সব জ্ঞান বইয়ের পাতায় ঢেলে দেন, বই পড়ে সেই জ্ঞানের আলো সংগ্রহ করা যায়।

তিনি বলেন, বই পড়ার অভ্যাসটি আমাদের শব্দভান্ডার বাড়ায়। আমরা যত বেশি বই পড়ব তত বেশি আমাদের শব্দভান্ডারে নতুন নতুন শব্দ যোগ হতে থাকবে। তিনি বলেন, ধুলোবালি দিয়ে ঘেরা কংক্রিটের জঞ্জালে জন্ম নেয়া এই আমাদেরকে একটু একটু করে মানুষ করে তোলে বই। একটি ভালো বই যে কোন সময় যে কোন মানুষকে আমূল বদল দিতে পারে।

‘অচিন ফুলের সুবাস’র লেখক ইমন চৌধুরী বলেন, মানুষের উৎসাহ-উদ্দীপনা অনেক বইমেলা নিয়ে। একজন লেখক হিসেবে এই ব্যাপারটা আমি আরও প্রবলভাবে অনুভব করি।

‘আবৃত্তি প্রতিযোগিতা’র লেখক সত্যজিৎ চৌধুরী বলেন, সারা বছর বই যতই প্রকাশ হোক না কেন একজন লেখক হিসেবে বইমেলার জন্য আগ্রহী হয়ে থাকি। মেলায় নতুন বই প্রকাশ হয়, নতুন বইকে কেন্দ্র করে বছর ঘুরে পাঠক ও শুভাকাঙ্খীদের সাথে দেখা-সাক্ষাৎ হয়।

ডিজিটাল প্রবাদ,অ্যানালগ কার্টুনের লেখক কাওছার মাহমুদ বলেন, আমাদের আবেগী মনের অনুভূতি আদান-প্রদানের মেলা, লেখক-পাঠকের মহা আনন্দের উৎসব অমর একুশে গ্রন্থমেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

আরও পড়ুন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...