সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার প্রমীলা ফুটবলারদের অংশগ্রহণে গত ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়ে খাগড়াছড়ি জেলা প্রমীলা ফুটবল দল রাঙ্গামাটি জেলা প্রমীলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে।

বান্দরবান সেনা রিজিয়ন ও বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও মহীলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ এবং তৃতীয় স্থান অধিকার কারীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় প্রধান অতিথি বলেন যেখানে একসময় মেয়েরাই মাঠে আসতো না এখন আমাদের মেয়েরা মাঠে খেলছে,এখানেই লুকিয়ে আছে আগামীদিনের জাতীয় প্রমীলা দলের খেলোয়াড়রা।খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে ক্রীড়াবান্ধব সংগঠকদের ভূমিকা রাখতে হবে,খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার,৬৯ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ ,এসজিপি,এনডিসি,এএফ ডব্লিউসি, পিএসসি, পিএইচডি,ডিজিএফআই কর্নেল জিএস,কর্নেল মোঃ আসাদুল্লাহ্ জামশেদ, ,জেলা পুলিশ সুপার, সৈকত শাহীন, জোন কমান্ডার, লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি,পৌরসভার মেয়র,মোঃ সামশুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএসও-৩, ক্যাপ্টেন মোঃ আবদুল মান্নান,স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষীপদ দাশ,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন, খাগড়াছড়ি জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, জুয়েল চাকমা,বান্দরবান জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, মুজিবুর রশিদ সহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...