মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রামগ‌ড়ে উৎসবমূখর প‌রি‌বে‌শে ভোটগ্রহন সম্পন্ন , চলছে গণনা

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে ২০টি  কেন্দ্রে উৎসবমূখর প‌রি‌বে‌শে শা‌ন্তিপূর্ণভা‌বে সকাল আটটা  থে‌কে ভোটগ্রহণ চল‌ছে। বিকাল ৪ টা পর্যন্ত চল‌বে ভোট গ্রহন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বা‌হিনীর পাশাপাশি র‌্যা‌বের এক‌টি ইউ‌নিট ও  ৬প্লাটুন  বিজিবি দায়িত্ব পালন করছে।এক‌টি পে‌ৗরসভা দু‌টি ইউ‌নিয়‌নের ২০‌টি কে‌ন্দ্রের ৯১‌টি ক‌ক্ষে ২৩ হ‌জার ৮ শ ৩২ জন পুরুষ ২২ হাজার ৮ শ ৮৭  জন নারী ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্র‌য়োগ কর‌বেন।

সকাল নয়টার সময় পৌরসভার সদুকার্বারী পাড়া , চৌধু‌রি পাড়া,ভৃগুরাম কারবা‌রি প‌াড়া , রামগড় ইউ‌নিয়‌নের পূর্বব‌লিপাড়া,খাগড়া‌বিল,লামকু পাড়া ,কেন্দ্র ঘু‌রে দেখা যায়, সকল বু‌থের সাম‌নে ভোট‌ারের দীর্ঘ লাইন।ভোটাররা নির্বি‌গ্নে তা‌দের ভোটা‌ধিকার প্র‌য়োগ ক‌রেন।তবে পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ী কেন্দ্রে জনৈক প্রার্থীরপক্ষে স্হানীয় ইউ পি মেম্বার ইমরান হোসেন বাবুলের প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে অন্য প্রার্থীদের সমর্থকদের সাথে বাকবিতণ্ডা হয়। নির্বাচন অ‌ফিস সূ‌ত্রে জানা যায়,কেন্দ্রসমূ‌হে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সকল কেন্দ্রেই শান্তিপূর্ণ সুস্থ ভোট গ্রহ‌নের সকল প্রস্তু‌তি র‌য়ে‌ছে নির্বাচনের কমিশনের।  উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা জ‌মির উ‌দ্দিন ব‌লেন,১৬ টি স্থায়ী ও ৪ টি অস্থায়ী ভোট কে‌ন্দ্রের ৯১‌টি বু‌থে এ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভোট গ্রহন চল‌ছে। কেন্দ্র‌সমূ‌হে নিরাপদ ভোট গ্রহ‌নের জন‌্য প্র‌য়োজনীয় ব‌্যাবস্থা গ্রহন করা হ‌য়ে‌ছে।

ভোটগ্রহণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২ মে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন করতে পুলিশ, বিজিবি আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

জেলা পুলিশ সুপার মুক্তাধর বলেন, জাল ভোট প্রদানকারীকে আইনের আওতায় এনে বিচার করা হবে। যদি কোন কর্মকর্তা কোন প্রার্থীর হয়ে কাজ করে বা জাল ভোট প্রদানে সহায়তার সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। । ষষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের ৮ মে প্রথম ধা‌পের  নির্বাচ‌নে রামগড় উপ‌জেল‌ায় চেয়ারম্যান প‌দে বিশ্ব প্রদীপ কুমার কারবারী (আনারস)মোঃ আব্দুল কাদের (দোয়াত কলম)

কংজঅং মারমা(ঘোড়া)।ভাইস চেয়ারম্যান প‌দে   মোঃ আনোয়ার ফারুক( টিয়া),মোঃ ওমর ফারুক (মাইক), মোঃ নূরুল আমিন( টিউবওয়েল), মোঃ শামছুদ্দিন মিলন (তালা)মোঃ মোবারক হোসেন ( চশমা)।মহিলা ভাইস চেয়ারম্যান প‌দে নাছিমা আহসান নীলা (প্রজাপতি),হাছিনা আক্তার (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...