রবিবার, ২৩ আগস্ট ২০২৬

এলজিইডি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বান্দরবান জেলা পরিষদ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

আমাদের ছেলে-মেয়েদের মাঠমুখী করতে হবে।যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়ামোদি আছি সবাইকে এগিয়ে আসতে হবে যাতে আমাদের ছেলে-মেয়েরা মাঠমুখী হয়।এতে ছেলেমেয়েরা চারিত্রিক,মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকতে পারবে।আমাদের সবাইকে এক ও অভিন্ন কন্ঠে মাদককে না বলতে হবে।

বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় তিনি বলেন এমন প্রতিযোগিতার আয়োজন করে পবিত্র একটি দায়িত্ব পালন করেছে বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবং এলজিইডি পরিবার।

রবিবার ( ৪ ফেব্রুয়ারী) রাতে এলজিইডি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও পুরষ্কার বিতরন করেন বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী ড.মো.জিয়াউল ইসলাম মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুর রহমান,জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর মেয়র মো.সামসুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ফাইনালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২-১ সেটে জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।বান্দরবান জেলার বিভিন্ন সরকারী দপ্তরের ২০ টি দলের অংশগ্রহনে আয়োজিত এই প্রতিযোগিতায় এলজিইডি-১ তৃতীয় স্থান এবং এলজিইডি-২ চতুর্থ স্থান অধিকার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...