রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় সরিষা উৎপাদনে খুশি প্রান্তিক কৃষকরা

নিজস্ব প্রতিবেদক

চকরিয়া উপজেলায় প্রতিবছর জমিতে আবাদ হয় আউশ, আমন ও বোরোর। এই তিন ফসল ঘরে তোলার বাইরেও বোরো আবাদের আগে ৭০ থেকে ৮০ দিন জমিগুলো খালি পড়ে থাকে। সেই স্বল্প সময়কেও কাজে লাগানো হয়েছে সরিষা উৎপাদনে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রতিবছর তিন ফসলি জমিকে চার ফসলি জমিতে রূপান্তরের মধ্য দিয়ে সরিষার আবাদ করে প্রান্তিক চাষিরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছে। এতে ভোজ্য তেলের চাহিদাও পূরণ হচ্ছে সরিষার আবাদের মধ্য দিয়ে। চকরিয়ায় ২৫০ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছেন প্রান্তিক কৃষকেরা। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিকে সরকারি প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে বীজ ও সার, সেইসাথে নানা পরামর্শ। অনেক চাষি নিজেদের উদ্যোগেও এই আবাদ করেছেন।

মাঠপর্যায়ে কর্মরত চকরিয়া কৃষি বিভাগের উপ–সহকারী কর্মকর্তা রাজীব দে বলেন, প্রতিবছর জমিতে আউশ, আমন ও বোরোসহ তিনবার ফসল উৎপাদন করা যায়। তবে বোরো চাষ শুরু করার আগে জমি খিল পড়ে থাকে আনুমানিক ৭০ থেকে ৮০ দিন। তাছাড়া অনাবাদি পড়ে থাকা অনেক জমিকেও সরিষার উৎপাদনে কাজে লাগানো হয়েছে। এতে কম খরচে, কম পরিশ্রমে অধিক ফসল গোলায় তুলতে পারছেন প্রান্তিক কৃষকেরা।

তিনি জানান, প্রতি একর জমিতে সরিষা উৎপাদনে খরচ পড়ে ৩৬ হাজার ৭২৫ টাকা। সরিষা উৎপাদনের পর খরচ বাদ দিয়ে কৃষকের নিট লাভ হয় ২০ হাজার টাকার বেশি। এতে দিন দিন সরিষার আবাদের দিকেও ঝুঁকছেন প্রান্তিক কৃষকেরা।

চকরিয়ার কাকারা ইউনিয়নের কৃষক মো. নূর উদ্দীন বলেন, দুই কানি জমিতে তিন ফসল আবাদের পর সরিষার আবাদ শুরু করি। এতে খরচ পড়েছে প্রায় ১০ হাজার টাকা। বর্তমানে সরিষার দামও ভাল পাওয়া যাচ্ছে। এতে আরও বেশি উদ্বুদ্ধ হয়ে এবারও একই পরিমাণ জমিতে সরিষার আবাদ করেছি। প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার পেয়েছি কৃষি বিভাগের পক্ষ থেকে। তাছাড়া জমিতে কোন ধরনের সেচও দিতে হয় না। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাও নানান পরামর্শ দেওয়ায় আশা করছি এবারও বাম্পার ফলন হবে সরিষার। প্রান্তিক কৃষকেরা বলছেন, সরিষা তেলের ব্যবহার বেড়ে যাওয়ায় বাজারে সরিষার দাম এখন বেশ ভালো।তাই আমরা সরিষা চাষের উদ্যোগ নিয়ে থাকি।ফলে আমরা প্রান্তিক কৃষকরা সরিষা উৎপাদন করে ভালো দামে বিক্রি করে খুশি হই। বাজার পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে, তাহলে এবারও উৎপাদিত সরিষা বিক্রি করে বেশ লাভের মুখ দেখবেন তারা।

সরিষা আবাদের লক্ষ্যমাত্রার অর্জন নিয়ে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, চলতি মৌসুমে কৃষক তার জমিতে উন্নত জাতের সরিষার চাষ করেছেন। তন্মধ্যে বেশ জনপ্রিয় জাত হচ্ছে বারি সরিষা–১৪, এর পর বারি সরিষা–১১ ও বিনা সরিষা–৯। এই সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের আওতায় সার, বীজ ও নগদ টাকা। এতে প্রান্তিক কৃষকেরা এবারও বেশ লাভের মুখ দেখবে সরিষা আবাদে।

জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক মো কবির হেসেন বলেন, মূলত আমাদের জমিগুলো তিন ফসলা জমি। তন্মধ্যে আমনের ফসল মাঠ থেকে গোলায় তোলার পর প্রায় ৮০দিন খালি পড়ে থাকে। সেই সময়কে সরিষা চাষে কাজে লাগানোর জন্য মাঠপর্যায়ের প্রান্তিক কৃষককে উদ্বুদ্ধ করাসহ সরকারিভাবে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...