শনিবার, ১৩ জুন ২০২৬

চকরিয়ায় ছুরিকাঘাতে নিহত রিক্সা চালকের লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে নিহত মো. ফারুক (২৮) নামে এক ব্যাটারী চালিত রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের জোলার পাড়ায় নির্মিতব্য রেল লাইনের উপর থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে বুধবার রাত পৌনে ১২ টার দিকে স্থানীয় এক ব্য্যক্তি লাশ দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়।

নিহত রিক্সা চালক মো. ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বার আউলিয়া নগর গ্রামের মো. নুরুল আলমের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ ধারণা করছেন, মধ্যরাতে কে বা কারা ভাড়ায় যাওয়ার অজুহাতে চালক ফারুকের রিক্সায় ছড়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। কিন্ত কেন বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো উদঘাটন হয়নি।

লাশ উদ্ধার করা থানার উপপরিদর্শক সরোয়ার জাহান মেহেদি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার পেটের ডান পাশে ও বাম হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এসময় লাশের পাশ থেকে রক্ত মাখা ছুরি, ব্যাটারী চালিত অটোরিক্সা ও তার পকেটে থাকা টাকা উদ্ধার হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, রিক্সা চালককে কে, কেন বা কারা হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...

নিষেধাজ্ঞা শেষ, নতুন আশায় সাগরে জেলেরা

বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপকূলজুড়ে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।বৃহস্পতিবার (মধ্যরাত) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কক্সবাজার ও মহেশখালী উপকূলের...

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ ৩ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এসময় একটি...

মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ডাকাতির পাশাপাশি প্রবাসীর স্ত্রী ও দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ...