বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জায়েদ খানের ডিগবাজিকে বাদুড় নাচ আখ্যা দিলেন সোহেল রানা

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে শোবিজের অন্যতম আলোচিত-সমালোচিত নাম নায়ক জায়েদ খান। কিছুদিন পর পরই বিভিন্ন কথা ও কাজ করে বেশ ভাইরাল হচ্ছেন তিনি।

কখনও বেসুরো গলায় গান ও বিশেষ কায়দায় ডিগবাজি দিয়ে চর্চায় থাকছেন এই অভিনেতা।তার এসব কাণ্ডে বিরক্ত বরেণ্য অভিনেতা সোহেল রানা।

বিষয়টি সামনে এনে তিনি বলেন, জায়েদ খানকে নিয়ে এখন আর কথা বলতে চাই না। কারণ এখন সে আর এটার উপযুক্ত না। আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সে উপযুক্ততায় নেই। তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না।

দুই দুইবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। শিল্পীদের সুখে-দুঃখে সর্বদা পাওয়া গিয়েছে তাকে। সেই জায়েদ খানের এমন কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না সোহেল রানা।

বেশ আক্ষেপ প্রকাশ করে এক ভিডিও সাক্ষাৎকারে এই নায়ক বলেন, ও (জায়েদ খান) যে বিভিন্ন সময় বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে, এটাতে আমাদের অনেক খারাপ লাগে।

কখনও ওর সঙ্গে দেখা হলে আমি বলবো, তুমি এটা আর বলো না। এটা এজন্য, আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি।

আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদেরকে সবাই সম্মান করতো। আর তুমি (জায়েদ খান) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দার মতো নাচো, আমি তোমাকে অনার করবও। কিন্তু এটা তুমি কি করছো?

তিনি জায়েদের ডিগবাজি নিয়ে প্রশ্ন তুলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে? এরপর সোহেল রানা তার এই কর্মকাণ্ডকে বাদুড় নাচ আখ্যা দিয়ে বলেন, এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এরকম হয় না।

সবশেষে সোহেল রানাকে প্রশ্ন করা হয়, বড় ভাই হিসেবে জায়েদ খানকে কি পরামর্শ দিবেন, এমন প্রশ্নে সোহেল রানা বলেন, আমি ওর বড় ভাই না। আমি তাকে কোনো পরামর্শ দিতে চাই না। সে ছোট ভাইয়ের সে উপযুক্ততা রাখেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...