বুধবার, ৫ আগস্ট ২০২৬

ফটোসেশনে সময় কাটলো ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখন শ্রীলঙ্কায়। ৩১ আগস্ট প্রতিযোগিতার দ্বিতীয় দিন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলাটি হবে ক‌্যান্ডিতে।

রোববার শ্রীলঙ্কার কলম্বোতে পৌঁছে সেখান থেকে বাসে করে ক‌্যান্ডিতে যেতে যেতে রাত হয়ে যায় সাকিব, মুশফিকদের। শহরের একটু ভেতরে গ্র‍্যান্ড ক্যান্ডিয়ান হোটেলে উঠেছেন ক্রিকেটাররা। রাতে পৌঁছে আজ সারাদিন বিশ্রামে কেটেছে তাদের সময়।

তবে অফিসিয়াল ফটোসেশনে দাঁড়াতে হয়েছে তাদের। ম‌্যাচের নানা পরিস্থিতি অনুযায়ী নানা ভঙ্গিমায় সাকিব, আফিফ, মিরাজ, শান্ত, তাসকিনদের ছবি তুলতে হয়েছে। পুরোটা সময় তাদের বেশ চাঙ্গাই লেগেছে।

মঙ্গলবার থেকে শুরু হবে তাদের আনুষ্ঠানিক অনুশীলন। মাঠে নামার আগে দুদিন পুরোদমে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। তবে দল বাছাই নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা দূর হচ্ছে না। ওপেনিংয়ে কাকে দেখা যাবে তা নিয়ে চিন্তার শেষ নেই।

জ্বরের কারণে লিটন দাস আজও যেতে পারেননি শ্রীলঙ্কায়। তার জায়গায় বিবেচনায় থাকা সাইফ হাসানও ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়েছেন। কিন্তু তার শারীরিক দুর্বলতা কাটেনি। তাইতো বাংলাদেশের ইনিংস উদ্বোধন কে করবেন তা নিয়ে দুশ্চিন্তা কাটছেই না।

লিটন মঙ্গলবার উড়াল দিলেও খেলার মতো অবস্থায় থাকবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। স্কোয়াডে আছেন তানজিম হাসান তামিম ও নাঈম শেখ। তাদেরকেই বড় পরীক্ষায় ফেলে দিতে পারে টিম ম‌্যানেজমেন্ট। যদিও তাদের ওপর নিজেদের আস্থার কথা এরই মধ‌্যে গণমাধ‌্যমে বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ওয়ানডে ক্রিকেটে অন‌্যতম পরাশক্তি হয়ে উঠা বাংলাদেশ মহাদেশীয় বা বৈশ্বিক আসরে কোনো শিরোপা জিতেনি। তবে তীরে গিয়ে তরী ডোবানোর গল্প কম নেই বাংলাদেশের ক্রিকেটে। তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের।

ঘরের মাঠে ২০১২ ও ২০১৬ সালে পরপর দুইবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। প্রথমবার স্রেফ ২ রানের জন্য পাকিস্তানের বিপক্ষে হতাশার হার। পরেরটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হতাশায় ডুবতে হয়েছে ভারতের বিপক্ষে। এরপর ২০২০ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের সবশেষ আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও আশা জাগিয়ে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।

এশিয়া কাপের সবশেষ আসরে বাংলাদেশ বিদায় নেয় গ্রুপপর্ব থেকে। আফগানিস্তান, শ্রীলঙ্কা কারও বিপক্ষেই ভালো খেলেনি লাল-সবুজের জার্সিধারীরা। এবার ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ হওয়ায় বড় আশা বাংলাদেশের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...