বুধবার, ৫ আগস্ট ২০২৬

ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক

‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’র দিকে নজর সবার। আগামী ৭ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি। একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও!

আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

জানা গেছে, ‘পাঠান’র পর ‘জওয়ান’ সিনেমাতেও অ্যাকশন মুডে পাওয়া যাবে শাহরুখকে। সিনেমাটি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে পড়ছে। পিছিয়ে নেই বাংলাদেশের ভক্তরা।

‘পাঠান’ মুক্তির সময়ও অনেকেই ভারতে গেছেন শুধুমাত্র প্রিয় তারকার সিনেমা দেখতে! তাই বাংলাদেশের ভক্তদের দাবি, তারা ঢাকায় বসে বিশ্ব মুক্তির দিনেই ‘জওয়ান’ সিনেমাটি দেখতে চান। শুধু তাই নয়, সম্প্রতি বিভিন্ন সড়কে সিএনজির পেছনে সিনেমার পোস্টার লাগিয়ে প্রচার করতে দেখা যায় কতিপয় কিছু ভক্তকে। এবার জানা গেল, আসছে ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা-প্রযোজক অনন্য মামুন জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় রোববার (২৭ আগস্ট) তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ‘জওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একইসঙ্গে মুক্তি পাবে বাংলাদেশ। কথা দিয়েছিলাম, কথা রাখার চেষ্টা করলাম।

জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসংক্রান্ত নীতিমালা কমিটি সিনেমা আমদানি-রপ্তানি কমিটির সদস্য ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘বেশ কিছু সিনেমাই আমদানির তালিকায় আছে। কিছু মুক্তির অনুমতিও পেয়েছে। তালিকায় জওয়ান সিনেমাটি আছে। তবে এর মুক্তির অনুমতি প্রসঙ্গে এ মুহূর্তে আমি কিছু বলতে পারব না।’

জওয়ান ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক, ট্রেলার ও গান প্রকাশ হয়েছে। সেগুলো বেশ আলোচনায় এসেছে। বলিউডের বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, পাঠান সিনেমার মতোই দুনিয়াজুড়ে ঝড় তুলবে শাহরুখের জওয়ান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...