শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্লাস্টিক-পলিথিনের প্যাকেজিং বাড়াচ্ছে জলাবদ্ধতা: মেয়র

নিজস্ব প্রতিবেদক

নালা-খালে অবাধে প্লাস্টিক-পলিথিন আর কর্কশিট নিক্ষেপ চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যাকে তীব্র করে তুলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৯ আগস্ট) চাক্তাই খালের চামড়া গুদাম ব্রিজের নিচে বাঁধে চলমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, জনগণ সচেতন হওয়ায় নগরীতে আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এখন অন্য যে কোন সময়ের চেয়ে সুশৃঙ্খলভাবে চলছে।

তবে, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাস্টিক-পলিথিনের প্যাকেজিং ব্যবহার করছে এবং সেসব প্যাকেজিং যথাযথভাবে চসিকের কাছে পৌঁছাচ্ছেনা।

যেমন অনেক দোকান ওয়ান টাইম কাপ ও পলিথিনের প্যাকেজিং এর পণ্য বিক্রি করছে। সে পণ্য ব্যবহারের পর দোকানে বিন না থাকায় প্যাকেজিংটি দোকানদার ও সাধারণ মানুষ সরাসরি রাস্তা বা নালায় ফেলছে।

এসমস্ত প্যাকেজিং প্রোডাক্ট অপচনশীল হওয়ায় তা নালায় জমে জলাবদ্ধতার তীব্রতা বাড়াচ্ছে। এজন্য শীঘ্রই যেসমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ময়লার বিন না রেখে দোকানের ময়লা সরাসরি নালায় ফেলছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

এসময় মেয়রের সাথে কাউন্সিলর হাজী নুরুল হকের মাধ্যমে এলাকাবাসী ওয়ার্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরলে মেয়র কর্মকর্তাদের তা সমাধানে মৌখিক নির্দেশনা দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...