রবিবার, ২৩ আগস্ট ২০২৬

এমপি পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

মোদি’ নাম নিয়ে কটাক্ষের দায়ে মানহানির মামলায় শাস্তি স্থগিত করায় ভারতের লোকসভার এমপি পদ ফেরত পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গন্ধী।

ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া শাস্তি স্থগিতের রায়ের দুদিন পর সোমবার (৭ আগস্ট) এমপি পদ ফেরত পেয়েছেন তিনি। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মানহানির মামলায় সাজা স্থগিতের পর সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য (এমপি) পদে পুনর্বহাল হয়েছেন কেরালার ওয়েনাড় আসন থেকে নির্বাচিত এমপি কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি এমন এক সময়ে এমপি পদ ফিরে পেয়েছেন, যখন মণিপুর নিয়ে বিরোধীদের মোর্চা আই.এন.ডি.আই.এ তথা ইন্ডিয়ার আলাদা আলোচনার দাবির ফলে বারবার ব্যাহত হচ্ছে পার্লামেন্টের কার্যক্রম।

‘মোদি’ নাম নিয়ে মন্তব্যের জেরে হওয়া মানহানির মামলায় গত শুক্রবার রাহুল গান্ধীর সাজা স্থগিত করে ভারতের সুপ্রিম কোর্ট।

মানহানির মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। চলতি বছরের মে মাসে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছিল তাকে।

উল্লেখ্য, ভারতে ২০১৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টিপ্পনি কেটে রাহুল বলেছিলেন, ‘সব চোরের সাধারণ পদবি মোদি হয় কীভাবে?’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...